চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে বিএনপি কর্মী ৭ জন ও জামায়াতের ৬ জন কর্মী রয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাসান জানান, মঙ্গলবার রাতভর সীতাকুণ্ড, সাতকানিয়া ও বাঁশখালী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় সংগঠিত নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানান তিনি।
বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধে চট্টগ্রাম জুড়ে পুলিশের এ অভিযান চলছে।
জেএ





