রাজধানীর পল্লবী থেকে মো. সোহেল (২৫) নামের এক যুবকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকেলে ওই লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায় পুলিশ। দুই-তিন দিন আগে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) দাদন ফকির বলেন, স্থানীয় লোক মারফত সংবাদ পেয়ে সেকশন ১২, রোড ২ এমডিসি স্কুলের উল্টো পাশের নির্মাণাধীন ভবনের সাত তলার বাথরুমের সিলিংয়ের ওপর থেকে গলিত মরদেহটি উদ্ধার করা হয়। খুন করে লাশটি ফেলে যায় দুর্বৃত্তরা।
কী কারণে কারা খুন করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। থানায় হত্যা মামলা হয়েছে। তবে সোহেলের নাম ছাড়া অন্য কিছুই পাওয়া যায়নি।
এমআর





