মাগুরার মোহম্মদপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুপালি বেগম (২২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। আজ (১৯ নভেম্বর) মঙ্গলবার এই ঘটনা ঘটে। সে দ্বাতিয়াদহ গ্রামের জয়নাল বিশ্বাসের স্ত্রী।
পরিবারিক সূত্রে জানা যায়, রুপালি বেগম (২২) সকালে ঘরের মেঝে পরিস্কার করতে গেলে সেখানে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে যান।
এ সময় বিদ্যুৎ স্পর্শ হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মোহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
এএইচ





