রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালের সামনের রাস্তায় হেলাল উদ্দীন (৩৫) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত ৩টায় রাজারবাগ পুলিশ হাসপাতালের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
রিকশার আরোহী আলী আকবর বলেন, ঈদের ছুটির পর যশোর থেকে ঢাকার দৈনিক বাংলা মোড়ে নামার পর রিকশায় করে বাসায় ফিরছিলাম। এসময় একটি প্রাইভেট কার রিকশার সামনে দাঁড়িয়ে অস্ত্র ঠেকিয়ে সব কিছু দিয়ে দিতে বলে।
এসময় পুলিশের গাড়ি দেখে আমি চিৎকার শুরু করি। ঘটনাস্থলে পুলিশ এলে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করা হয় বলে জানান তিনি।
পল্টন থানার এসআই খালিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এএইচ





