মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ রাজধানীতে যান চলাচলে কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার ডিএমপির কমিশনার বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,আগামী ২৬ মার্চ বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে মাননীয় প্রধানমন্ত্রী,মন্ত্রীবর্গ,সামরিক,আধা-সামরিক,দেশি-বিদেশি কূটনৈতিকবৃন্দ,খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে এক সম্বর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করাকে কেন্দ্র করে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের যানবাহন সুষ্ঠুভাবে চলাচলের নিমিত্তে বঙ্গভবনের আশপাশ এলাকায় চলাচলরত গাড়ি চালকদের ডিএমপির পথনির্দেশনা অনুযায়ী চলাচলের নির্দেশনা দেওয়া হলো।
বিজ্ঞপ্তিতে আগামী ২৬ মার্চ দুপুর ১২টা হতে বঙ্গভবনের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিম্নোক্ত দিক নির্দেশনা অনুসরণের জন্য অনুরোধ করা হয়।
দিক নির্দেশনার মধ্যে রয়েছে,জিরো পয়েন্ট হতে গুলিস্তান আন্ডারপাস রাজউক ক্রসিং পর্যন্ত সকল প্রকার বাণিজ্যিক যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু ফ্লাইওভার ব্যবহারকারী যানবাহন সমূহ প্রবেশ করতে পারবে,আহাদ বক্স হতে ইত্তেফাক পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে এবং আলিকো গ্যাপ হতে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত সকল প্রকার গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে,পার্ক রোর্ডের উত্তর মাথা হতে ইত্তেফাক অভিমুখী কোনো প্রকার যানবাহন চলাচল করবে না।
এছাড়া শাপলা চত্বর ও দৈনিক বাংলা হতে রাজউক-গুলিস্তানগামী সকল বাস দৈনিক বাংলা, ইউবিএল,প্রেসক্লাব হয়ে চলাচল (আসা-যাওয়া) করবে কিংবা অন্য কোনো সুবিধাজনক বিকল্প রাস্তায় চলাচল করার জন্য অনুরোধ করতে বলা হয়েছে,দৈনিক বাংলা হতে রাজউক অভিমুখী ও ২৪তলা হতে রাজউক অভিমুখী বাণিজ্যিক গাড়ি চলাচল করবে না।
[b]ঢাকা, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
জাতীয়
২৬ মার্চ রাজধানীতে যান চলাচলে ডিএমপির নির্দেশনা
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ রাজধানীতে যান চলাচলে কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।সোমবার ডিএমপির কমিশনার বেনজীর আহমেদ





