২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের পাশাপাশি ৪৮ ঘণ্টা হরতালের ২য় দিনে মিছিল করেছে ছাত্রাশিবির গাজীপুর মহানগরী।
মহানগরীর সভাপতি ফুয়াদ হাসান পল্লবের নেতৃত্বে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে আরো উপস্থিত ছিলেন, প্রচার সম্পাদক হাসান মেহরাব, শিবির নেতা আশরাফুল ইসলাম, শাকির বিন হোসাইন, মু.ইউসুফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিলে মহানগরীর সভাপতি সরকারকে হুশিয়ারী করে বলেন, সরকারের পতন ঘনিয়ে আসায় ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতার এবং জামায়াত নেতাদের হত্যার ষড়যন্ত্রে মেতে উঠেছে।
কিন্তু হত্যা এবং গ্রেফতার করে সরকার তাদের নিশ্চিত পতন ঠেকাতে পারবে না।
তিনি বলেন, জনতার এ গণ আন্দোলন তীব্র থেকে আরো তীব্রতর করা হবে। ছাত্র জনতা যে কোন ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত রয়েছে।
তিনি সবাইকে রাজপথে থেকে অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাপিয়ে পরার আহবান জানান।
এআর





