ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের বালুকিয়া গ্রামে রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে একদল মুখোশধারী ডাকাত বালুকিয়া গ্রামে নতুন ভূইয়া বাড়ির ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। ডাকাতরা ঘরের মূল্যবান আসাবাবপত্র নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন চিৎকার দেয়।
এসময় গ্রামের লোকজন এক ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। এতে ওই অজ্ঞাতনামা ডাকাত নিহত হয়। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ফেনী মডেল থানার ইনচার্জ (ওসি) মাহবুব মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এআর





