গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বজ্রপাতে মারুফা আকতার (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ জুন) বিকেলে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমিতপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মাহবুব আলমের মেয়ে।

মনোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান চুট্টু জানান, বিকেলে বাড়ির পাশে দাঁড়িয়ে ছিল মারুফা। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওএফ