রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায়  এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। জানা গেছে তিনি ৪ মাসের অন্তঃসত্ত্বা।   নিহত গৃহবধুর স্বামীর দাবি করেন তার স্ত্রী  আত্মহত্যা করেছে।  তবে পুলিশের ধারণা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মাটিকাটার ৫৬/২ নম্বর বাসায় এই ঘটনা ঘটেছে।
ক্যান্টনমেন্ট থানার এসআই সাখাওয়াত হোসেন জানান, নিহতের নাম শারমিন আক্তার (১৯)। তার স্বামীর নাম তানজিমুল ইসলাম কল্লোল। তারা ওই বাসায় ভাড়া থাকত। গৃহবধু চার মাসের অন্ত:সত্তা ছিল। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো বলে পাশের বাসার লোকজন জানিয়েছে। বৃহস্পতিবারও তাদের মধ্যে ঝগড়া হয় বলে নিহতের স্বামী জানিয়েছে। এরপরই সে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্বামীর দাবি। কিন্তু আমাদের কাছে বিষয়টি আত্মহত্যা মনে হয়নি। পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হয়েছে।
তিনি আরো জানান, লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে আসলে কিভাবে সে মারা গেছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধুর স্বামীকে আটক করা হয়েছে বলে পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন।
[b]ঢাকা,২১মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]