মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার দড়ি বাউশিয়া বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের চাপায় অজ্ঞাতপরিচয় এক নারী (৫৫) নিহত হয়েছেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করছে স্থানীয় জনগণ ও পুলিশ।
সোমবার (৩০ মে) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, সকালে ওই নারী হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে কুমিল্লাগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
সার্জেন্ট কামরুজ্জামান আরো জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে মনে হচ্ছে।
ওএফ





