চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডার ও হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী সোহেল মাহফুজসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশ সুপার (এসপি) টিএম মুজাহিদুল ইসলাম শনিবার সকালে জানান, শুক্রবার রাতে শিবগঞ্জে অভিযান চালিয়ে নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডার ও হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী সোহেল মাহফুজকে তিন সহযোগীসহ গ্রেফতার করা হয়।

এ বিষয়ে কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এমএনজে