রাজধানীর শনির আখড়ায় রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসচাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন জেসমিন (২১) ও হাসি (৩৫)।
মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। তবে পুলিশ বাসটিকে আটক করতেপারেনি।
যাত্রাবাড়ী থানার এসআই কামরান জানান, ঢাকা থেকে নরসিংদীগামী হিমা সিকদার পরিবহনের যাত্রীবাহী একটি বাস ওই দুজনকে চাপা দিলে তারা গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৬টায় তাদের মৃত ঘোষণা করেন।
জেসমিন শনির আখড়া এলাকায় থাকেন। তার বাবার নাম মোহাম্মদ আলী। আর হাসি ডেমরা এলাকায় থাকেন। তার স্বামীর আবু সাঈদ।
এসআই কামরান আরো জানান,বাসটিকে আটকের চেষ্টা চলছে। থানায় মামলা হয়েছে।
এফএফ





