আশুলিয়ার শিল্পাঞ্চল এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় এক যুবকের (২৬) লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাতে আশুলিয়া-গাজীপুর সড়কের পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি বড় ব্যাগ পড়ে থাকতে দেখে এলাকাবাসী বিষয়টি আশুলিয়া থানায় জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি ওই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের পকেট থেকে উপজেলা নির্বাচনে মামুন নামের এক প্রার্থীর তালা প্রতীক সম্বলিত একটি পরিচয়পত্র পাওয়া গেছে। এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই ) ফরিদ টাইম নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনার পর শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের প্রাথমিকভাবে ধারণা দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যার পর লাশ গুম করার জন্য ব্যাগে ভরে রাস্তার পাশে ফেলে রেখে গেছে বলে ।
এসআই ফরিদ আরো জানান এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
[b]ঢাকা, ২৮ফেব্রুয়ারি, (টাইমনিউজবিডি)//এসএইচ/ এফএ[/b]
শ্রেণীহীন
যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
আশুলিয়ার শিল্পাঞ্চল এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় এক যুবকের (২৬) লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাতে আশুলিয়া-গাজীপুর সড়কের পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়





