আগামী ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় ১১৭ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার বিকালে সিইসি শেরে বাংলানগর নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা তফসিল ঘোষণা করেন। সেখানে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সহিংসতা এড়াতে জাতীয় নির্বাচনের ন্যায় উপজেলা নির্বাচনেও সশস্ত্র বাহিনী ও যৌথ বাহিনী শৃঙ্খলার দায়িত্বে থাকবে বলেও জানান তিনি।
নির্বাচন কমিশনার রকিব উদ্দিন আহমেদ জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৪ ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের শেষ সময় ১১ ফেব্রুয়ারি।
তিনি আরো জানান, আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। ডিলিমিটেশনের কাজ আমাদের নয়। এটা সরকারের কাজ।
এ সময় নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ ও ইসি অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৩ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//জেআই/এআর[/b]
শ্রেণীহীন
২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় ১১৭ উপজেলা নির্বাচন
আগামী ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় ১১৭ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ।





