পাবনার সুজানগর উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী হাজারী জাকির হোসেন চুন্নু ভোট গ্রহণের অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছেন।
আজ সকাল পৌনে ১১টার দিকে তিনি এ ঘোষণা দেন।
বিএনপি প্রার্থী হাজারী জাকির হোসেন টাইম নিউজকে বলেন, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল কাশেমের সমর্থিতরা আমার নির্বাচনী এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেয় এবং তারা জাল ভোট প্রদানসহ বিভিন্ন অনিয়ম করে। এ কারণে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই বলেও তিনি অভিযোগ করেন।
এসময় তিনি বৃহস্পতিবার পুরো উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন।
এ ব্যাপারে সুজানগর উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেনের সঙ্গে মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
তবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল কাশেম বিষয়টি অস্বীকার করে জানান, নির্বাচন বয়কট করার এখতিয়ার তার আছে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা আমি জানি না। এটা তার ব্যক্তিগত ব্যাপার। নির্বাচনে পরাজয় নিশ্চিত ভেবে হাজারী জাকির এ সিদ্ধান্ত নিতে পারেন বলে তিনি মন্তব্য করেন।
[b]পাবনা,১৯ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
পাবনায় নির্বাচন বর্জন করে হরতালের ডাক
পাবনার সুজানগর উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী হাজারী জাকির হোসেন চুন্নু ভোট গ্রহণের অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছেন। আজ সকাল পৌনে ১১টার দিকে তিনি এ ঘোষণা দেন





