চট্টগ্রামের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় টেম্পু-লেগুনা মুখোমুখি সংঘর্ষে ১৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-মোহাম্মদ সুমন(২৭),মো.সালাউদ্দিন(১০),মোহাম্মদ জাহাঙ্গীর(৩০), আলাউদ্দিন(২৪), জয়ধর(২৪), জয় চক্রবর্তী(২৬), মোহাম্মদ আনিছ(৩৫), মো.ফারুক(২৮), মোহাম্মদ জাফর(৩০), মোহাম্মদ এরশাদ(২৮), ওমর হোসাইন ও সবুজ(১১)।  
আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[b]ঢাকা, ৩০ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এফএ[/b]