[b]সিরাজগঞ্জ :[/b] বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশসহ আরো অন্তত ৫জন।
শুক্রবার রাত পোনে ১২টার দিকে বেলকুটি উপজেলার ঝাঐলে এ ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটি এম আমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শুক্রবার রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐলে বিভিন্ন গাড়িতে ডাকাতি করছিল সংঘবদ্ধ চক্র। খবর পেয়ে পুলিশের একটি টহল পিকআপ সেখানে পৌছে ডাকাতদের ধাওয়া করে বেশ কয়েক রাউ- গুলি ছোড়ে। ডাকাতেরাও এসময় পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়। আহত হয় দুই পুলিশ সদস্যসহ আরো পাঁচজন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শ্রেণীহীন
কামারখন্দে ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধে নিহত ১
সিরাজগঞ্জ : বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশসহ আরো অন্তত ৫জন।





