সুন্দরবনের গভীরে স্বপন মন্ডল (৩৫) নামের এক মৌয়াল বাঘের থাবায় মারা গেছেন। নিহত স্বপন শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের রবীন্দ্রনাথ মন্ডলের ছেলে। বৃহস্পতিবার দুপুরে সুন্দরবনের পশুরতলা খাল নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতের সঙ্গী মৌয়াল রমজান গাজী জানান,সকালে তারা কয়েকজন বনের ভেতরে মধু আহরণ করতে যায়। এসময় আকস্মিকভাবে হিংস্র একটি বাঘ থাবা মেরে স্বপন মন্ডলকে ধরে নিয়ে গভীর বনে নিয়ে যায়। দুই ঘণ্টা পর তারা ক্ষত বিক্ষত লাশটি উদ্ধার করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন কর্মকর্তা কেরামত আলী মল্লিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,বাঘের আক্রমণে নিহত মৌয়ালের লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]