যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সোমবার মাগুরার মহম্মদপুর উপজেলায় যুবকদের মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে।
দু'টি শিফটে সকাল ও বিকালে ১৮ থেকে ৩৫ বৎসরের শতাধিক বেকার যুবক ও যুব-মহিলাদের এ ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হবে।
কোর্চ শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে সকলকে মেধার ভিক্তিতে গ্রেড সিস্টেমে সার্টিফিকেট প্রদান করা হবে।
কোর্সটি পরিচালনা করছেন প্রকৌশলী মামুনুর রশিদ, সহকারী প্রকৌশলী উজ্জল কুমার ঘোষ ও টেকনিশিয়ান নাসরুল আলম। কোর্সে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ২০০৩, বিজয় বায়ান্ন, ইন্টারনেট ব্রাউজিংও ই-মেইল বিষেয়ে প্রশিক্ষণ দেয়া হবে।
ছেলেদের যোগ্যতা কমপক্ষে এইচএসসি ও মেয়েদের যোগ্যতা কমপক্ষে এসএসসি। একটি শীততাপ নিয়ন্ত্রিত বাসে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত পূর্ণাঙ্গ কম্পিউটার ল্যাব দেখতে প্রতিদিন উৎসাহী তরুণেরা ভীড় জমাচ্ছেন।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
শ্রেণীহীন
মাগুরায় মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ শুরু
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সোমবার মাগুরার মহম্মদপুর উপজেলায় যুবকদের মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে। দু'টি শিফটে সকাল ও বিকালে ১৮ থেকে ৩৫ বৎসরের শতাধিক বেকার যুবক ও যুব-মহিলাদের এ ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ





