[b]চট্টগ্রাম:[/b] জেলার সীতাকুণ্ডের ফৌজদারহাট রেল লাইনের এলাকা থেকে ২৩টি তাজা ককটেল, আধা কেজি গান পাউডার ও দুই লিটার পেট্রল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, সন্ত্রাসীরা নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরক মজুদ করেছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ বিকালে ফৌজদারহাট ক্যাডেট কলেজের পাশের রেল লাইনে তল্লাশি চালিয়ে ২৩টি ককটেলসহ গান পাউডার ও পেট্রল উদ্ধার করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা এসব ফেলে যায় বলে তিনি জানান। এ ব্যাপারে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
শ্রেণীহীন
ফৌজদারহাটে গান পাউডারসহ ২৩টি ককটেল উদ্ধার
জেলার সীতাকুণ্ডের ফৌজদারহাট রেল লাইনের এলাকা থেকে ২৩টি তাজা ককটেল, আধা কেজি গান পাউডার ও দুই লিটার পেট্রল উদ্ধার করেছে পুলিশ।





