সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চারাগাও শুল্কবন্দর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে মুসা মিয়া (২০) নামে এক বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ।
শুক্রবার সকাল ১০টার দিকে চারাগাও শুল্কবন্দর দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়।
মুসা নরসিংদী জেলার রায়পুর উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত আব্দুস সুবহানের ছেলে।সুনামগঞ্জ-৮ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লে.কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]