শিল্পাঞ্চল আশুলিয়া থেকে নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টায় কুরগাঁও এলাকার ছাত্তারের ভাড়াটে বাড়ির একটি কক্ষ থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
নিহতের নাম সুমি আক্তার (১৮)। সে ফরিদপুর জেলার মধুখালী থানার জগন্নাথপুর গ্রামের গফুরের মেয়ে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় সুমি আক্তারের মৃতদেহটি দেখতে পেয়ে প্রতিবেশীরা। বিষয়টি আশুলিয়া থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) লিয়াকত হোসেন জানান, লাশ ময়না তদন্তোর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা, ৭ মে(টাইমনিউজবিডি.কম)//জেইউ
শ্রেণীহীন
আশুলিয়ায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
শিল্পাঞ্চল আশুলিয়া থেকে নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টায় কুরগাঁও এলাকার ছাত্তারের ভাড়াটে বাড়ির একটি কক্ষ থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।