রাজধানীর জুরাইন থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ মোহাম্মদ সোহেল খান (৪৯) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১০।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় শ্যামপুর থানাধীন জুরাইনের কফিল পেট্রোল পাম্প সংলগ্ন রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-১০ এর অপারেশন অফিসার ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে জানান, সোহেল সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত জড়িত।
গোপন সংবাদের ভিত্তিতে তাকে ওই এলাকা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হচ্ছে।
[b]ঢাকা, ২৩ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//জেআই/এআর
[/b]