নোয়াখালীর সেনবাগ উপজেলার পৃথক স্থান থেকে এক কলেজ ছাত্রী ও এক স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ও শনিবার দুপুরে পুলিশ মৃতদেহ ২টি উদ্ধার করে।
নিহতরা হলেন- সেনবাগ পৌর শহরের দক্ষিণ কাদরা এলাকার প্রবাসী তাজুল ইসলামের মেয়ে ও নোয়াখালী সরকারি কলেজের স্নাতক (ডিগ্রি) প্রথম বর্ষের ছাত্রী নাছরিন সুলতানা সুইটি (২০)। আরেকজন সেনবাগ পৌর শহরের কাদরা গ্রামের প্রবাসী ইউসুফের ছেলে ও মগুয়া এমএ আলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ইমাম হোসেন আরিফ (১৪)।
পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে,পরিবারের উপর অভিমান করে শুক্রবার দুপুরে নিজ ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে নাছরিন আক্তার সুইটি এবং শনিবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ইমাম হোসেন আরিফ।
পরে খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় পৃথকভাবে মৃতদেহ ২টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
সেনবাগ থানার অফিসার ইন চার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন,ঘটনায় পৃথক ২টি অপমৃত্যু মামলা হয়েছে।
[b]ঢাকা, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]