প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার জাপান জাতীয় প্রেসক্লাবের (জেএনপিসি) দর্শনার্থী খাতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাক্ষর দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।
বঙ্গবন্ধু জাপান সফরকালে ১৯৭৩ সালের ২৯ অক্টোবর জেএনপিসি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি ক্লাবের দর্শনার্থী খাতায় স্বাক্ষর করেন।
স্বাক্ষর খাতায় বঙ্গবন্ধু বাংলা ও ইংরেজিতে নিজের নাম (শেখ মুজিবুর রহমান) লিখে শুধু স্বাক্ষর করেন। স্বাক্ষরের নিচে তারিখ দেন ২৯-১০-৭৩। তবে তিনি কোন মন্তব্য করেননি।
দীর্ঘ ৪০ বছর পর বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানে তাঁর চার দিনের সরকারি সফরের শেষ দিনে আজ জাপান জাতীয় প্রেসক্লাব পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রী স্থানীয় সময় সকাল ১০টায় ক্লাবে যান এবং প্রথমেই দর্শনার্থী খাতা দেখেন। সেখানে বাবার স্বাক্ষর দেখে তিনি আবেগ্লাপুত হয়ে পড়েন।
প্রেসক্লাবের কনফারেন্স রুমে জাপানের স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী বলেন, ‘এ স্বাক্ষর দেখে আমি আবেগাপ্লুত হয়ে পড়ি। ঐতিহাসিক এ স্বাক্ষর সংরক্ষণ করায় আমি ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’
প্রধানমন্ত্রী পরে দর্শনার্থী খাতায় স্বাক্ষর করেন। সেখানে তিনি বাংলায় মন্তব্য করেন, ‘আমার আন্তরিক শুভেচ্ছা রইলো।’
প্রেসক্লাব কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীকে কিছু উপহার দেন। তিনিও বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যসংবলিত একটি পেইন্টিং তাদের উপহার দেন।
এসময় অন্যান্যের মধ্যে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর গণমাধ্যম উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার, ইআরডি সচিব মো. মেছবাহউদ্দিন, পররাষ্ট্র সচিব শহীদুল হক, প্রধানমন্ত্রী বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল ও ডেপুটি প্রেস সচিব বিজন লাল দেব উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেএনপিসির সেক্রেটারি জেনারেল সুচি ইতাবু সূচনা বক্তব্য দেন।
[b]ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বাবার স্বাক্ষর দেখে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার জাপান জাতীয় প্রেসক্লাবের (জেএনপিসি) দর্শনার্থী খাতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাক্ষর দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। বঙ্গবন্ধু জাপান সফরকালে ১৯৭৩ সালের ২৯ অক্টোবর জেএনপিসি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। অভ্যন্তরীণভাবে গঠিত এ তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে নির্দেশও দেওয়া হয়েছে।
যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট
ককপিটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর ঢাকার উদ্দেশে উড়াল দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭।
প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি
জাপানের টোকিও থেকে ঢাকায় ফেরার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এতে ফ্লাইটটির যাত্রা বিলম্বিত হয়েছে।
জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী
চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৮ মিনিট) তাঁকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সহযোগিতা স্মারক সই
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা জোরদারে টহল জাহাজ দেওয়ার অনুদান সংক্রান্ত চুক্তিসহ মোট ৪টি সহযোগিতা স্মারক সই হয়েছে। এছাড়া দুটি প্রকল্পে পাওয়া গেছে ৪ হাজার ৬৫৬ বিলিয়ন ইয়েন ঋণের প্রতিশ্রুতি।
















