[b]ঢাকা:[/b] প্রহসনের নির্বাচনের মাধ্যমে অবৈধ ক্ষমতা দখলের প্রতিবাদে ১৮ দলের আহ্বানে অবরোধ ও হরতালে পুরান ঢাকায় মিছিল ও রাজপথ অবরোধ করে ইসলামী ছাত্রাশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল করে শিবিরকর্মীরা। সেখানে অবস্থান নিয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে  অবরোধ করে তারা। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য  রাখেন শাখা সভাপতি মনিরুজ্জামান শামীম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক দাইয়ান সালেহিন, শাখার ছাত্র আন্দোলন সম্পাদক নুর মো. আবু তাহের,দপ্তর সম্পাদক আতিকুর রহমান,প্রচার সম্পাদক মাহবুবুর রহমান মাহফুজ,স্কুল কার্যক্রম সম্পাদক মুস্তাফিজুর রহমান প্রমুখ।