লালমনিরহাট জেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৬ সদস্য বাংলাদেশি এক ব্যক্তির বাড়িতে ঢুকে তরুণীকে লাঞ্ছিত করেছে।
শনিবার আনুমানিক দুপুর ১টায় বিএসএফ অতর্কিতভাবে বাংলাদেশে প্রবেশ করে এ ঘটনা ঘটায়।
বিজিবি, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জোংড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এক বাংলাদেশি যুবক সীমান্তের ৮৮৬ নম্বর পিলারের কাছে ঘাস কাটতে গেলে বিএসএফ'র ছয় সদস্য তাকে ধাওয়া করে। তারা সবাই কুচবিহার ফালাকাটা-৩৫ বিএসএফ ব্যাটালিয়নের ললোংগীবাড়ী ক্যাম্পের সদস্য ছিল। পরে ওই যুবককে না পেয়ে সীমান্ত লাগোয়া বাংলাদেশি সিরাজুল মুন্সির বাড়িতে তল্লাশী চালায় বিএসএফ’র ওই ছয় সদস্য। তল্লাশীর একপর্যায়ে সিরাজুলের স্কুল পড়ুয়া মেয়েকে আটক করে লাঞ্চিত করার চেষ্টা করে বিএসএফ সদস্যরা। এ সময় তার চিৎকারে এলাকার লোকজন লাঠিসোঠা নিয়ে বিএসএফকে ধাওয়া করলে বিএসএফ সদস্যরা পালিয়ে যায়।
রংপুর-৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ধবলগুড়ি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার ফলে ওই সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে।
উপজেলার জোংড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফ অতর্কিতভাবে বাংলাদেশে প্রবেশ করে হামলা চালিয়ে স্কুল পড়ুয়া তরুণীকে লাঞ্ছিত করার চেষ্টা করেছে। তার চিৎকারে এলাকাবাসী ছুটে এলে বিএসএফ সদস্যরা পালিয়ে যায়।
রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রুহুল আমীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
বাড়িতে ঢুকে বাংলাদেশি তরুণীকে লাঞ্ছিত করল বিএসএফ
লালমনিরহাট জেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৬ সদস্য বাংলাদেশি এক ব্যক্তির বাড়িতে ঢুকে তরুণীকে লাঞ্ছিত করেছে। শনিবার আনুমানিক দুপুর ১টায় বিএসএফ অতর্কিতভাবে বাংলাদেশে প্রবেশ করে এ ঘটনা ঘটায়।
আটক দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া পুলিশের দুই সদস্যকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে নারায়ণপুর সীমান্তের ২০৫৭ নম্বর মেইন পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করা হয়।
এবার দুই বাংলাদেশি পুলিশকে ধরে নিয়ে গেল বিএসএফ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেছে। তাদের ফিরিয়ে আনতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন।
বিজিবির পাল্টা গুলি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্ত এলাকায় নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাহাজুল ইসলাম (৩০) নামের এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্কতামূলক তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে কঠোর প্রতিবাদ জানায়।
শূন্যরেখায় অবস্থান ফুলবাড়ী সামীন্তে ভারতীয় নারী-শিশুকে পুশইন বিএসএফের
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে এক নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় তাঁরা সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে।
















