চাঁদপুর শহর ও ঝিনাইদহের মহেশপুর থেকে ২ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকার মেঘনা নদী থেকে এবং ঝিনাইদহের মহেশপুর উপজেলার করিঞ্চা গ্রামের একটি পুকুর থেকে  এ লাশগুলো উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৯টা থেকে সাড়ে নয়টার মধ্যে লাশগুলো উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকার মেঘনা নদী পাড়ে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এদিকে সকালে এলাকাবাসী ঝিনাইদহের মহেশপুরের করিঞ্চা গ্রামের একটি পুকুরে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গলায় রশি বাধা অবস্থায় আব্দুর রাজ্জাকের(২৩) লাশ উদ্ধার করে।
আব্দুর রাজ্জাক একই গ্রামের জাফর আলী আলসানার ছেলে।
চাঁদপুর মডেল থানার  ওসি আবদুল কাইয়ুম ও মহেশপুর থানার ওসি শাজাহান আলী লাশগুলো উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]