নীলফামারীর সৈয়দপুরে চার পা, চার হাত ও দুই মুখ বিশিষ্ট একটি অস্বাভাবিক কন্যা সন্তান প্রসব করেছে আরজিনা নামের এক মা।
বুধবার দুপুরে সৈয়দপুর উপজেলা শহরের ডক্টরস হাসপাতালে এ অস্বাভাবিক সন্তানের প্রসবের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দিনাজপুরের চিরিরবন্দর থানার রানীরবন্দর এলাকার আমিনুরের স্ত্রী আরজিনা প্রসব বেদনা উঠলে ওই দিন সকালে ভর্তি হন সৈয়দপুর শহরের এ প্রাইভেট হাসপাতালে। ভর্তির কিছুক্ষণ পরই স্বাভাবিকভাবেই এ অস্বাভাবিক কন্যা সন্তান প্রসব করেন আরজিনা। খবর পেয়ে এ অস্বাভাবিক সন্তানকে দেখতে শত শত লোক ভিড় জমান ওই হাসপাতালে। ওই হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মুনমুন জানান, ওই অস্বাভাবিক সন্তানের ৭ মাস(গর্ভে ) বয়স হয়েছিল মাত্র। অস্বাভাবিক অঙ্গপ্রতঙ্গের কারণে সময়ের আগেই স্বাভাবিকভাবেই সন্তানটি প্রসব হয়।
[b]ঢাকা, জানুয়রি ৩০ (টাইমনিউজবিডি.কম) // জিই
[/b]