[b]কুষ্টিয়া:[/b] জেলার দৌলতপুরে সশস্ত্র ডাকাত দলের হামলায় আজিজুল বক্স নামে এক কৃষককে নিহত হয়েছেন। এসময় নিহতের স্ত্রী ও বোনও ডাকাতদের হামলায় আহত হয়।
সোমবার রাত ২টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আদাবাড়িয়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
দৌলতপুর থানার সেকেন্ড অফিসার এসআই ওবাইদুর রহমান জানান, ১০/১২ জনের একদল সশস্ত্র ডাকাত কৃষক আজিজুল বক্সের বাড়িতে প্রবেশ করে তার গোয়াল ঘর থেকে গরু নেয়ার সময় আজিজুল বক্স বাঁধা দেন। এ সময় ডাকাত দল ধারালো অস্ত্র দিয়ে কুষকের বুকে আঘাত করে। এতে তিনি মাটিয়ে লুটিয়ে পড়ে মারা যান। তার স্ত্রী ও বোন ঘটনাস্থলে ছুটে আসলে ডাকাত দল তাদেরও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে গরু ৩টি নিয়ে চলে যায়।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ আটক বা গ্রেপ্তার হয়নি।
শ্রেণীহীন
ডাকাতের হামলা: ১জন নিহত
জেলার দৌলতপুরে সশস্ত্র ডাকাত দলের হামলায় আজিজুল বক্স নামে এক কৃষককে নিহত হয়েছেন। এসময় নিহতের স্ত্রী ও বোনও ডাকাতদের হামলায় আহত হয়।





