ফেনীতে গলাকাটা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ৮টার দিকে দাগনভূইঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের চাঁনপুর গ্রামের ছোট ফেনী নদীর পাড় নামক স্থান থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ।
এ ব্যাপারে দাগনভূইঞা থানার ওসি নিজাম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
[b]ঢাকা,২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]