লক্ষ্মীপুরে ইউনিয়ন যুবলীগ নেতা মো. রবিউল ইসলামকে (২৮)গুলি করে হত্যা করেছ সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার রাত ১১ টায় এই হত্যকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,রাতে যুবলীগ নেতা রবিউল এলাকার মোহাম্মদ ব্যাপারী বাড়ীর পাশে ইমাম হোসেনের মুদি দোকানে বসে চা পান করছিলেন।এ সময় ৬-৮ জন সশস্ত্র সন্ত্রাসী রবিউলকে গুলি করে পালিয়ে যায়। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) রাজিব শর্মা গণমাধ্যমকে জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহ্বায়ক রবিউল সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের মৃত. জাফর আহমেদের ছেলে।
[b]লক্ষ্মীপুর, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
লক্ষ্মীপুরে যুবলীগ নেতা খুন
লক্ষ্মীপুরে ইউনিয়ন যুবলীগ নেতা মো. রবিউল ইসলামকে (২৮)গুলি করে হত্যা করেছ সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত ১১ টায় এই হত্যকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়,রাতে যুবলীগ নেতা রবিউল





