পঞ্চম দফায় ৭৪টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার। তফসিল অনুযায়ী আগামী ৩১ মার্চ এ দফার নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ইতোমধ্যে চার ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে এবং প্রথম ধাপের ভোট শেষ। পঞ্চম তফসিলের মধ্য দিয়ে চতুর্থ উপজেলা নির্বাচন শেষ করতে চায় নির্বাচন কমিশন। এরআগে নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ সাংবাদিকদের এ বিষয়টি জানিয়েছিলেন। গত মঙ্গলবার এ বিষয়ে কমিশন বৈঠক করার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত হয়ে যায়।
সূত্র অনুযায়ী, এ ধাপে ৭৪ টি উপজেলার নির্বাচন করলে আরও ১২টি উপজেলা নির্বাচন বাকি থাকে। এসব উপজেলার কয়েকটির সীমানা জটিলতা রয়েছে এবং কয়েকটির মেয়াদ শেষ না হওয়ায় নির্বাচন হচ্ছে না। পরবর্তীতে সমস্যা সমাধান করে সুবিধাজনক সময়ে নির্বাচন করা হবে।
পঞ্চমধাপে যে ৭৪ উপজেলায় তফসিল ঘোষণা হবে সেগুলো হলো ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর, দিনাজপুর জেলার বিরল, পার্বতীপুর ও হাকিমপুর, নীলফামারী জেলার ডোমার, লালমনিরহাট জেলার কালীগঞ্জ, গাইবান্ধা জেলার ফুলছড়ি ও সুন্দরগঞ্জ। বগুড়া জেলার বগুড়া সদর, রাজশাহী জেলার পবা, সিরাজগঞ্জ জেলার বেলকুচি ও শাহজাদপুর।
পাবনার পাবনা সদর ও বেড়া, চূয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা ও চূয়াডাঙ্গা সদর, সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর, দেবহাটা ও তালা, বরগূনা জেলার বামনা, পাথরঘাটা, বরগূনা সদর ও আমতলী, পটুয়াখালী জেলার দশমিনা ও কলাপাড়া, টাঙ্গাইল জেলার ঘাটাইল, মির্জাপুর, টাঙ্গাইল সদর, গোপালপুর ও বাসাইল, জামালপুর জেলার মাদারগঞ্জ, মায়মনসিংহ জেলার গফরগাঁও, ত্রিশাল ও নান্দাইল।
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম ও পাকুন্দিয়া, মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী, সিরাজদিখান ও লৌহজং, গাজীপুর জেলার কালীগঞ্জ, নরসিংদী জেলার মনোহরদী, নরসিংদী সদর ও রায়পুরা, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও, রূপগঞ্জ ও আড়াইহাজার, রাজবাড়ী জেলার গোয়ালন্দ।
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর ও তাহিরপুর, সিলেট জেলার বিয়ানিবাজার, মৌলভীবাজার জেলার জুড়ী ও রাজনগর, হবিগঞ্জ জেলার বানিয়াচং, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা, আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সদর, কুমিল্লা জেলার মুরাদনগর ও চান্দিনা।
ফেনী জেলার ছাগলনাইয়া, নোয়াখালী জেলার সুবর্ণচর ও হাতিয়া, লক্ষীপুর জেলার রামগতি, লক্ষীপুর সদর, রামগঞ্জ ও রায়পুর, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ, কক্সবাজার জেলার কক্সবাজার সদর, টেকনাফ ও উখিয়া, খাগড়াছড়ি জেলার দিঘিনালা, রাঙ্গামাটি জেলার রাংগামাটি সদর, লংগদু, রাজস্থলী ও বিলাইছড়ি।
পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ ধারাবাহিকতায় ২৪ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ২৭ ফেব্রুয়ারি ১১৭ উপজেলায়, তৃতীয় ধাপে ১৫ মার্চ ৮৩ উপজেলায়, চতুর্থ ধাপে ২৩ মার্চ ৯২ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
[b]ঢাকা, ২০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
উপজেলা নির্বাচনের পঞ্চম দফার তফসিল আজ
পঞ্চম দফায় ৭৪টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার। তফসিল অনুযায়ী আগামী ৩১ মার্চ এ দফার নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ইতোমধ্যে চার ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে এবং প্রথম ধাপের ভোট শেষ
শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন দুই সদস্য হিসেবে যুক্ত হয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত এলিজা জামান সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যাপক অনিয়ম নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়: জামায়াত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, বলপ্রয়োগ ও দলীয়করণের অভিযোগ তুলে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করাকে বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি এসব ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
শপথ পেছানোর চক্রান্ত ইসরাইলে আরব ভোট বাড়াতে কাতার-তুরস্কের অর্থায়নের অভিযোগ
ইসরাইলের নির্বাচনে আরব জনগোষ্ঠীর ভোটার উপস্থিতি বাড়াতে কাতার ও তুরস্কসহ বিদেশি পক্ষগুলো অর্থ জুগিয়েছে কি না, তা তদন্ত করছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত। নির্বাচনে বিদেশি অর্থায়ন ও হস্তক্ষেপের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান ও সুপ্রিম কোর্টের বিচারপতি নোয়াম সোলবার্গ।
ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু নির্বাচন হবে, উদ্বেগের কারণ নেই: ইসি সচিব
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনী এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেওয়া হয়েছে বডিওন ক্যামেরা।
ঠাকুরগাঁওয়ের নির্বাচনে কারচুপি হলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলের
আগামীকাল ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন সুষ্ঠু না হলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
















