[b]তেহরান:[/b] ইরানের পারমানবিক কর্মসূচী আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়মিত পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে ঐক্যমতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র, ইয়োরোপীয় ইউনিয়ন এবং তেহরান।
এ মাসের ২০ তারিখ থেকে এই চুক্তি কার্যকর হবে, আর পরবর্তী ছয় মাসের মধ্যে এ সংক্রান্ত পূর্নাঙ্গ চুক্তি সম্পাদিত হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
প্রেসিডেন্ট ওবামা এই অন্তর্বর্তী চুক্তিকে স্বাগত জানালেও, চুক্তির শর্ত মানতে ব্যর্থ হলে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে তেহরানকে সতর্ক করে দিয়েছেন।
চুক্তির শর্ত মোতাবেক এই সময়সীমার মধ্যে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত এবং ইতিমধ্যে সমৃদ্ধ-কৃত ইউরেনিয়ামের ২০ শতাংশ অকার্যকর করবে।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি বলেছেন এই চুক্তি বাস্তবায়নের সময় থেকে তেহরানের ওপর পশ্চিমা দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞা শিথিল করা উচিত।
আরাগসি বলেছেন যে জানুয়ারির ২০ তারিখ থেকে চুক্তি বাস্তবায়নের ব্যপারে দু’পক্ষই সম্মত হয়েছে।
ওইদিন থেকে উভয় পক্ষই জেনেভা চুক্তির শর্তাবলী বাস্তবায়ন শুরু করবে।
আর সেদিন থেকেই যেন ইরানের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার শুরু হয়।
ইরান গোপনে পারমানবিক অস্ত্র তৈরি করছে পশ্চিমা দেশগুলোর এমন অভিযোগ বরাবরই নাকচ করেছে দেশটি। সূত্র: বিবিসি
ইরানের পারমানবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি
ইরানের পারমানবিক কর্মসূচী আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়মিত পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে ঐক্যমতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র, ইয়োরোপীয় ইউনিয়ন এবং তেহরান। এ মাসের ২০ তারিখ থেকে এই চুক্তি কার্যকর হবে, আর পরবর্তী ছয় মাসের মধ্যে এ সংক্রান্ত পূর্নাঙ্গ চুক্তি সম্পাদিত হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ইরানকে অত্যাধুনিক ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক দিচ্ছে রাশিয়া
ইরানকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর ব্যবহৃত নির্ভুল নিশানার ক্ষেপণাস্ত্র নিক্ষেপে এসব উৎক্ষেপক কাজে লাগবে। এর মধ্য দিয়ে মস্কো ও তেহরানের সামরিক সহযোগিতার নতুন দিক সামনে এসেছে।
ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার (৩ নভেম্বর) দিনের শুরুতেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।
ভোরে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দফায় দফায় বিস্ফোরণ
ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে দফায় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত
মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬টির বেশি সামরিক ঘাঁটি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।
শত্রুর হামলার জবাব দিতে ভৌগোলিক সীমা মানবে না ইরান: মোজতবা খামেনি
শত্রুপক্ষের যেকোনো সম্ভাব্য সামরিক বা সন্ত্রাসী হামলার জবাব দিতে ভৌগোলিক সীমাবদ্ধতা বিবেচনা না করে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
















