বাংলাদেশ এখন লুটপাটতন্ত্রের কাছে বন্দি বলে মন্তব্য করেছে টাইমস অব আসাম।
পত্রিকাটির মঙ্গলবার অনলাইন সংস্করণে বলা হয়, লুটপাটকারী, গণহত্যা পরিচালনাকারী, কথা বলার স্বাধীনতা হরণকারী, মানবাধিকার লঙ্ঘনকারী এবং দেশকে কাকিস্ট্রোক্রেসির (অযোগ্য লোকদের দিয়ে পরিচালনতন্ত্র) দিকে ঠেলে দেয়া একদল লোক ৫ জানুয়ারি বিরোধী দলের বর্জন করা তথাকথিত নির্বাচন আয়োজনের নামে যা করেছে, তা পুরো বিশ্ব হতবাক হয়ে দেখেছে।
এতে বলা হয়, ভারতের বৃহত্তম ও সবচেয়ে প্রভাবশালী দ্য হিন্দুর সম্পাদকীয়তে বাংলাদেশের বর্তমান সরকারকে অবৈধ হিসেবে অভিহিত করেছে। আন্তর্জাতিক মিডিয়াও শেখ হাসিনা সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে।
এতে বলা হয়, বাংলাদেশের পরিস্থিতি এখন ভয়াবহ। গণতন্ত্র ইতোমধ্যেই ক্ষতবিক্ষত হয়ে পড়েছে,সাড়ে ১৬ কোটি মানুষের ওপর কাকিস্ট্রোক্রেসি চেপে বসেছে।
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
লুটপাটতন্ত্রে বন্দি বাংলাদেশ: টাইমস অব আসাম
বাংলাদেশ এখন লুটপাটতন্ত্রের কাছে বন্দি বলে মন্তব্য করেছে টাইমস অব আসাম। পত্রিকাটির মঙ্গলবার অনলাইন সংস্করণে বলা হয়, লুটপাটকারী, গণহত্যা পরিচালনাকারী, কথা বলার স্বাধীনতা হরণকারী





