[b]চবি:[/b] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগ ও শিবিরকর্মীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জন নিহত ও ৩০ জন আহতসহ ১৬ জন আটকের খবর পাওয়া গেছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ক্যাম্পাস সূত্রে জানাগেছে, আজ রোববার বেলা ১২টার দিকে সংঘর্ষ শুরু হয়ে দফায় দফায় চলতে থাকে। সর্বশেষ বেলা পাঁচটার দিকে শিবির নিয়ন্ত্রিত হলে ছাত্রলীগ ঢুকে হামলা চালালে এ রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে।
ছাত্রশিবির নেতাকর্মীরা দাবি করেছে, ছাত্রলীগের হামলায় তাদের ৩ কর্মী নিহত হয়েছে। খুঁজে পাওয়া যাচ্ছে না আরো কয়েক কর্মীকে।
ঘটনায় এখনো ক্যাম্পাসে শিবির ও ছাত্রলীগ মিছিল করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে ক্যাম্পাসে র্যােব মোতায়েন করা হয়েছে।
এর আগে গতকাল শনিবার সিলেটে জালাল আহমেদ নামে এক ছাত্রলীগের নেতার পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা।
এর প্রতিবাদে আজ রোববার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে শিবির বিরোধী মিছিল করে ছাত্রলীগ। এ সময় শিবির কর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
শ্রেণীহীন
চবিতে ছাত্রলীগের হামলায় ৩ শিবিরকর্মী নিহত
চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগ ও শিবিরকর্মীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জন নিহত ও ৩০ জন আহতসহ ১৬ জন আটকের খবর পাওয়া গেছে





