চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এতে অন্তত জামায়াত-শিবিরের ১৫ কর্মীকে আটক করা হয়েছে বলে জানা যায়।
শুক্রবার রাতভর অভিযানে তাদের আটক করা হয়।
চট্টগ্রামের ‍অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নাজমুল হাসান জানান, সাতকানিয়ার ছদাহা, ঢেমশা, কাঞ্চনাসহ আরও কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১০ কর্মীকে আটক করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন নাশকতার অভিযোগে দায়ের হওয়া বিভিন্ন মামলার আসামী।
লোহাগাড়া থানার ওসি মো.শাহজাহান জানান, উপজেলার কলাউজান ও চরম্বা এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে লোহাগাড়া থানায় একাধিক মামলা আছে।
সাতকানিয়া-লোহাগাড়াসহ জামায়াত-শিবির অধ্যুষিত এলাকায় নাশকতা ও সহিংসতা প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নাজমুল হাসান।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]