সিলেটে গোয়েন্দা পুলিশের অভিযানে আটক হয়েছে ৫ নারী ছিনতাইকারী চক্রের একটি দল।
সোমবার রাতে সিলেট নগরীর সুরমা পয়েন্ট ও কিন ব্রিজের কাছ থেকে ওই চক্রকে আটক করে মঙ্গলবার আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আইন উদ্দিন জানান, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের নারী সদস্যরা নগরীর বিভিন্ন স্থানে ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। ব্যস্ততম এলাকা ও বিপণী বিতানে পুরুষ ও মহিলাদের টার্গেট করে এরা পকেট মেরে থাকে। এছাড়াও তারা রাতে কিনব্রিজ এলাকায় লোকজনদের হেনস্থা করার পাশাপাশি ছিনতাই করে থাকে।
দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার কলারতল এলাকার মৃত আবদুল মালেকের মেয়ে মালা আক্তার (২০), দাউদপুরের সাইফুল ইসলামের স্ত্রী সুমি বেগম (২৫), খোজারখলার রেহান মিয়ার স্ত্রী নূরজাহান বেগম (৪৩), রায়হান উদ্দিনের মেয়ে তিশা (২৫) ও ভার্থখলা চান্দেরবাড়ি এলাকার রেহান মিয়ার মেয়ে জামেলা বেগম (২৬) নামে ৫ নারী অপরাধীকে আটক করে গোয়েন্দা পুলিশ।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
শ্রেণীহীন
নারী ছিনতাইকারী চক্র আটক
সিলেটে গোয়েন্দা পুলিশের অভিযানে আটক হয়েছে ৫ নারী ছিনতাইকারী চক্রের একটি দল। সোমবার রাতে সিলেট নগরীর সুরমা পয়েন্ট ও কিন ব্রিজের কাছ থেকে ওই চক্রকে আটক করে মঙ্গলবার আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।





