৫ দিন বিরতির পর ১০ম সংসদের প্রথম অধিবেশনের ২২তম কার্যদিবস শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটে ডেপুটি স্পিকার মো. ফজল রাব্বী মিয়ার সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।
দিনের শুরুতেই রয়েছে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্ব। এদিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়,নৌ-পরিবহণ মন্ত্রণালয়,ধর্মমন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর রয়েছে। এরপর রয়েছে সুপ্রিম কোর্ট বিচারকদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিল-২০১৪।
এছাড়া রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা হবে। ২৯ জানুয়ারি দশম সংসদের শুরুতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ স্বাগত ভাষণ প্রদান করেন। এরপর দ্বিতীয় কার্যদিবস থেকেই ভাষণের ওপর আলোচনা চলছে।
১০ম সংসদের যাত্রা শুরু ২৯ জানুয়ারি চলবে ৩ এপ্রিল পর্যন্ত। প্রতি কার্যদিবস বিকেল ৫টায় শুরু হবে।
[b]ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]