[b]ঢাকা: [/b]দশম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বাজারে সূচক পতন হলেও একদিন পর আবার দেশের উভয় শেয়ারবাজারে বেড়েছে সূচক ও লেনদেন। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৩৩০ পয়েন্টে। ডিএসইতে মোট ২৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১২টি, কমেছে ৪৬টি আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৪৫৬ কোটি ১২ লাখ টাকার।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৫০৮ পয়েন্টে। সিএসইতে মোট ২১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ৫৩টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৪৫ কোটি ২২ লাখ টাকার।
গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স কমেছিল ১৭ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৩১৫ কোটি ৬২ লাখ টাকার।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]