কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয়রা।শনিবার ভোর রাতে উপজেলার গৌরীপুর-কচুয়া সড়কের নতুন বাজারে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- দাউদকান্দি উপজেলার সুরেরবাগ গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. রুবেল, উত্তর মোহাম্মদপুর গ্রামের ফয়েজ আহমেদের ছেলে মো. সোহেল মিয়া, চান্দিনা উপজেলার পোনসাই গ্রামের আব্দুল গণি মিয়ার ছেলে আবুল কালাম, সোনাপুর উপজেলার করুন গ্রামের ফরিদ মিয়ার ছেলে ওমর ফারুক ও সংকুরা উপজেলার রাজাপুর গ্রামের শামছুল হকের ছেলে মো. রাজু।
গৌরীপুর ফাঁড়ি পুলিশ আটককৃতদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনর্চাজ (উপ-পরিদর্শক) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]