নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ৭ কর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনা করার অভিযোগে তাদের আটক করা হয় বলে জানা যায়।
আটক ব্যক্তিদের মধ্যে বিএনপির ৫ জন, জামায়াত-শিবিরের ২ জন কর্মী রয়েছেন।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
বৃহস্পতিবার বিকেলের মধ্যে আদালতের মাধ্যমে আটক ৭ জনকে কারাগারে পাঠানো হবে।
জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা রোধে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
[b]ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]