পটুয়াখালীতে লঞ্চডুবির ঘটনায় আরো একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ১৬ জনের লাশ উদ্ধার করা হলো। তবে উদ্ধার হওয়া লাশের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
কোনো লাশ পাওয়ার সম্ভাবনা না থাকায় রোববারই প্রশাসনের পক্ষে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। কিন্তু সোমবার সকাল ৭টার দিকে কলাগাছিয়ার লঞ্চ দুর্ঘটনাস্থল থেকে ৫ কিলোমিটার দূরে একটি ব্রিক ফিল্ড সংলগ্ন নদীতে এলাকাবাসী এ লাশ দেখতে পাওয়া যায়। পরে তারা কলাগাছিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে। এদিকে এ নৌদুর্ঘটনা তদন্তে নৌ-পরিবহন মন্ত্রণালয়, বি আইডব্লিউটিএ ও জেলা প্রসাশনের পক্ষ থেকে ৩টি কমিটি করা হয়েছে।নিহতদের পরিবারকে তাৎক্ষণিক অর্থ সহায়তাও দিয়েছে স্থানীয় প্রশাসন।
গত শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে গলাচিপা থেকে পটুয়াখালীগামী ছোট এই লঞ্চ কলাগাছিয়া নদীতে ঝড়ের মধ্যে পড়ে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে ডুবে যায়। এরপর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে।
[b]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]