এবার পাঁচ বছর বয়সী শিশুকন্যাসহ আয়েশা আক্তার (৩২) নামে এক মা অপহৃত হয়েছেন।
চট্টগ্রাম মহানগরীর হালিশহর আবাসিক এলাকা থেকে শনিবার দুপুরে তাদের অপহরণ করা হয়। তবে ঘটনাটি জানাজানি হয় সন্ধ্যায় থানায় মামলা দায়েরের পর।
অপহৃত আয়েশা আক্তারের স্বামী আবু নাসের জানান,হালিশহর আবাসিক এলাকার আই ব্লকে তাদের বাসা। দুপুর ২টায় বাসা থেকে মেয়েকে নিয়ে ওষুধ কিনতে বের হন তার স্ত্রী। কিছুক্ষণের মধ্যেই বাসার কাছাকাছি এলাকা থেকে তার স্ত্রী ও শিশুকন্যাকে কেউ অপহরণ করে নিয়ে যায়।
আবু নাসের জানান,স্ত্রী বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি বাসায় ফেরেন। বাসায় মেয়ে ও স্ত্রীকে না দেখে স্ত্রীর মোবাইলে ফোন করেন। অপরিচিত একটি পুরুষ কণ্ঠ ফোনটি রিসিভ করে স্ত্রী ও মেয়েকে ফিরে পেতে হলে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। অপহরণ ও মুক্তিপণের বিষয়টি বুঝতে পেরে আবু নাসের দ্রুত নিকটস্থ হালিশহর থানায় গিয়ে সাহায্য প্রার্থনা করেন এবং মামলা করেন।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির বলেন, মা ও মেয়ে অপহরণের ঘটনা জানতে পারার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযানে নেমেছে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ অপহৃতদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
[b]ঢাকা, ৪ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]