বিশ্ব ইজতেমায় অংশ নেয়া আরো তিন মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে তারা মৃত্যুবরণ করেন। তাদের পরিচয় জানা যায়নি। মরহুম ব্যক্তিদের জিম্মাদার মোহাম্মদ আদম আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বয়স ও শীতজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে।
শনিবার বাদ ফজর বিশ্ব ইজতেমার মূল মঞ্চের সামনে তাদের জানাজা সম্পন্ন হয়। জানাজায় ইজতেমায় আসা মুসল্লিগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, এর আগে ঢাকার কেরানীগঞ্জ থানার উত্তর রামেরকান্দা গ্রামের মো. ওমর আলী (৪৮) ইজতেমা ময়দানে এসে বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে নেয়ার পর মৃত্যুবরণ করেন। এছাড়া সিরাজগঞ্জের বেলকুচি থানার মধ্য সেতোয়ালী গ্রামের আব্দুল মজিদ প্রামাণিক (৬৫) নামে এক মুসল্লি অসুস্থ হয়ে মারা যান।
[b]ঢাকা, জানুয়ারি ২৫ (টাইমনিউজবিডি.কম)// কেবি[/b]