বৃহস্পতিবার (৬ মার্চ) মাওলানা সাদ অনুসারীদের মিডিয়া সমন্বয় মো. আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আলহামদুলিল্লাহ হাইকোর্ট থেকে জামিন নিয়ে মুক্তি পেয়েছেন মজলুম আলেম মুফতি মুয়াজ বিন নূর। গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। ১৮ ডিসেম্বর -২৪ টঙ্গী ময়দানে সহিংসতার মিথ্যা মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে। এছাড়া এখনো দুইজন ভেতরে রয়েছেন তারা খুব দ্রুত বের হবেন ইনশাআল্লাহ।

সায়েম বলেন, গত ৭ বছর ধরে জুবায়ের পন্থিরা সুবিধা ভোগ করেছেন৷ তারা প্রতিবারই প্রথম ধাপে ইজতেমা করেছেন৷ কাকরাইলে আমাদের অবস্থান নিয়েও তারা আধিপত্য বিস্তার করেছে৷ অথচ এখন এই বৈষম্যবিরোধী বাংলাদেশে এসেও তারা নতুন নকশা আকছে। আমরা আল্লাহর ওপর সব বিচার দিয়েছি।

এইচআর