কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা আবাসন প্রকল্প সংলগ্ন গড়াই নদী থেকে এক যুবকের(২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া যায়নি।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করা হয়।
কুমারখালী থানার ওসি লুৎফর রহমান জানান, সকালে গড়াই নদীতে মাছ ধরতে গিয়ে একটি লাশ দেখে পুলিশে খবর দেন জেলেরা। পরে লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি আরো জানান, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। কিন্তু গলায় গেঞ্জি পেঁচানো রয়েছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
কুমারখালীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা আবাসন প্রকল্প সংলগ্ন গড়াই নদী থেকে এক যুবকের(২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া যায়নি। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে লাশ





