লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের পূর্ব জামিরতলী গ্রামে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে পুলিশের এএসআইসহ ৪ পুলিশ আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, চন্দ্রগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মো: সোহেল মিয়া,কনস্টেবল আরাফান উদ্দিন ও মো: সুমন। বাকী ১ জনের নাম জানা যায়নি। তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পূর্ব জামিরতলী এলাকায় অভিযান চালাতে আসে। এ সময় একদল সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়তে থাকে।
পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে । এতে প্রায় ২০ মিনিট পুলিশের সাথে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এক পর্যায়ে সন্ত্রাসীদের গুলিতে পুলিশের ৪ সদস্য আহত হয়। পরে সদর থানা থেকে অতিরিক্ত ফোর্স গিয়ে আহতদের উদ্ধার করে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইকবাল হোসেন জানান,সংঘর্ষের সময় নুরু নামে এক ডাকাতকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
পুলিশের এএসআই মো: সোহেল মিয়া জানান,সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য অভিযান চালাতে গিয়ে তাদের গুলিতে ৪জন পুলিশ আহত হয়েছেন। এ সময় ১ জনকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে।
আটক নুরুর কাছে ১টি এলজি ও ২ রাউন্ড গুলি পাওয়া যায়। নুরু একই উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শেখপুর গ্রামের মৃত আবু তাহেরের পুত্র।
[b]ঢাকা, ০৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধ, ৪ পুলিশ আহত
লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের পূর্ব জামিরতলী গ্রামে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে পুলিশের এএসআইসহ ৪ পুলিশ আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ





