বিজিবি’র দুই সদস্য পথ হারিয়ে ভারতে প্রবেশ করলেও তাদের ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার বিকালে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়। গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার হোসেন আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশের পক্ষে পতাকা বৈঠকের নেতৃত্ব দেন বিজিবি ৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজিমুদ্দিন ও ভারতের বিএসএফ-২০ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল  প্রিম।
জানা যায়, শুক্রবার রাতে পথ ভুলে বিজিবির দুই সদস্য ল্যান্স নায়েক আলী নেওয়াজ ও সিগন্যালম্যান আজাদ হোসেন ভারতের কান্দুয়া সীমান্তে প্রবেশ করলে বিএসএফ-২০ ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে। পরে বিজিবি ৩৭ ব্যাটালিয়নের দায়িত্বরত কর্মকর্তারা বকচর সীমান্তের ওপারে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবগত করলে তারা বিজিবির দুই সদস্যের ভারতে প্রবেশের ঘটনাটি নিশ্চিত করেন।
[b]ঢাকা, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]