চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে। প্রতিবন্ধীরা অসহায়, তাদের পাশে বিত্তবানদের দাঁড়াতে হবে ও সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।
ৱবুধবার সকালে কে বি আবদুচ ছাত্তার মিলনায়তনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রতিবন্ধী ভিক্ষুকদের ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব রশিদ আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় প্রধান মু. নুরুচ্ছাফা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেয়রের একান্ত সচিব মু. মনজুরুল ইসলাম ও প্রধান শিক্ষা কর্মকর্তা অধ্যাপক মুহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ।
স্ট্যান্ডার্ড ব্যাংকের আর্থিক সহযোগিতায় নগরীর ১০০ জন প্রতিবন্ধী ভিক্ষুকের মাঝে ৫ লক্ষ টাকা ভাতা প্রদান করেন মেয়র।  প্রতিবন্ধী ১০০ জন ভিক্ষুকের হাতে ৫ হাজার টাকা করে ভাতা তুলে দেন তিনি।
[b]চট্টগ্রাম, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]